Sylhet Today 24 PRINT

তাহিরপুরের লাকমাছড়া সীমান্তে ৪ মেট্রিক টন চোরাই কয়লা জব্দ

তাহিরপুর প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের লাকমাছড়া এলাকা থেকে ৪ মেট্রিক টন ভারতীয় চোরাই কয়লা জব্দ করেছে বিজিবি।

আটককৃত চোরাই কয়লার বাজার মূল্য আনুমানিক ৪০হাজার টাকা হবে ধারণা করা হচ্ছে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের দুধেরআউটা গ্রামের চিহ্নিত চোরাচালানি ও ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমান গং প্রতিদিনের মতো শনিবার ভোর ৫টায় ভারত থেকে ৩০০বস্তা কয়লা পাচার করে লাকমাছড়া পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে মজুদ করে রাখে।

এখবর পেয়ে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ খান অভিযান চালিয়ে চোরাচালানি আব্দুল হাইয়ের বাড়ি থেকে ২৫বস্তা, আব্দুর রহিমের রান্না ঘর থেকে ১৫বস্তা ও বাদশা মিয়ার বাড়ি থেকে ১২বস্তাসহ মোট ৫২ বস্তা কয়লা আটক করে। কিন্তু চোরাচালানিদের আটক করতে পারেননি।

এব্যাপারে ব্যবসায়ী রাসেল আহমদ বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে প্রতিদিন কয়লা পাচার হয়। ১ বস্তা কয়লা থেকে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের নামে ৭০ টাকা, এই ক্যাম্পের নায়েক রহিমের নামে ১০টাকা, আজিজের নামে ১০টাকা, টেকেরঘাট ক্যাম্পের এফএস শহিদের নামে ১০টাকা, সাংবাদিকদের নামে ৫০টাকা, থানার নামে ৫০টাকা চাঁদা দেওয়া হয়।

বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার কেরামত আলী বলেন, চোরাচালানের বিষয়টি আমার জানা নেই এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়ে দেখব।

সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক নাসির উদ্দিন বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.