Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে কমিউনিটি পুলিশিং ডে

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-পালিত হয়েছে। সকাল ১১টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল ও সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মতিয়ার রহমানের নেতৃতে গোয়াইনঘাট থানা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও মোটর সাইকেল শুভাযাত্রা বের হয়।

র‌্যালি ও মোটর সাইকেল শুভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় থানা প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দুপুর ১২টায় গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনূষ্টানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন। থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান ও এস আই সমিরন দাশের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ। অনূষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশং গোয়াইনঘাট থানার সাধারণ সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এস কামরুল হাসান আমিরুল,গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন,সাবে সভাপতি মনজুর আহমদ,রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শাহাব উদ্দিন শিহাব।বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন,কমিউনিটি পুলিশিং সেক্টর পরিবহন’র সভাপতি ফয়জুল ইসলাম খান।

উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন, গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, আওয়ামী নেতা মিনহাজ উদ্দিন, জহির উদ্দিন, যুবলীগ নেতা ফয়জুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় অর্ধশতাধিক কমিউনিটি পুলিশং সদস্যকে সম্মাননা স্বারক প্রধান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.