মৌলভীবাজার প্রতিনিধি | ২৮ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজার পৌরসভা কার্যালয় হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় পৌর মেয়র কক্ষে ও সেবা কক্ষের দরজা-জানলা ও আসবাবপত্র ভাংচুর করা হয়। এছাড়া পৌর ভবনের সম্মুখে মোটরসাইকেলে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ একদল দুর্বৃত্ত হঠাৎ পৌর ভবনে এলোপাতাড়ি ভাংচুর চালায়।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে সরকারী সারবাহী একটি ট্রাকে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে করে শহরে উত্তেজনা বিরাজ করছে।
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিরার আসাদ হোসেন মক্কু ভাংচুরের সত্যতা স্বীকার করে জানান, ইতিমধ্যে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ ও পৌর মেয়র ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হঠাৎ করে এই সব দুর্বৃত্ত হামলা জেলা আওয়ামীলীগের সম্মেলনের রেশ ধরে সংগঠিত হচ্ছে বলে ধারনা তাঁর।