বড়লেখা প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বড়লেখা থানা পুলিশের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। সকাল সাড়ে ১১টায় থানা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান।
এতে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক খায়রুল আলম ও সদস্য তপন কুমার দাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আরজু, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, দাসের বাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, পুলিশ পরিদর্শক (ডিএসবি) আলেক উদ্দিন, ইউপি সদস্য সুনাম উদ্দিন, কমিউনিটি পুলিশিং ফোরাম দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইউপি সদস্য সুবোধ চন্দ্র দাস, আব্দুল হক, সহিদুর রহমান, কবির আহমদ, সহিদ আহমদ, বিলকিছ বেগম, সমনভাগ চাবাগানের চা-শ্রমিক নেতা অজয় গাটোয়ারা, খাসিয়াপুঞ্জির হ্যাডম্যান ওয়ানবর গিরি, সমাজসেবক আজিজুর রহমান, আব্দুল বাছিত, শামীম আহমদ প্রমুখ।