বড়লেখা প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৯৭ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও ঘর তোলার জন্য ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং দুই’শ পুরুষ-নারীর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিতরণ অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌরসভার মেয়র আবুল মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ।