সিলেটটুডে ডেস্ক | ২৯ অক্টোবর, ২০১৭
আইনজীবীদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট আইনি সহায়তা সেল গঠন করেছে সিলেট মহানগর বিএনপি। দলের নেতাকর্মীদের ওপর দায়েরকৃত মামলায় আইনি সহায়তা প্রদানের জন্য এ সেল গঠন করা হয়েছে।
ভুক্তভোগী নেতাকর্মীদের মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবুর (মোবা. ০১৭১১৩১১৭১৫) সাথে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।