বিয়ানীবাজার সংবাদদাতা | ৩১ মে, ২০১৫
ঈদে মিলাদুন্নবী (সা.) ও কিয়ামবিরোধী ওয়াজের জের ধরে কিয়াম সমর্থনকারী পক্ষের হামলায় আহত হয়েছেন মুফতি আবদুল করিম হক্কানী। তিনি সিলেট মুফতি সমিতির চেয়ারম্যান।
শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- খাসা গ্রামের আবদুল খালিকের বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন ও মিলাদের সময় দাঁড়িয়ে কিয়াম করার বিরুদ্ধে বয়ান করেন মুফতি হক্কানী। তার এ বক্তব্যে উপস্থিত কিছু সংখ্যক যুবক ক্ষুব্ধ হয়ে হক্কানির উপর হামলা চালায়।
গুরুতর আহতাবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থা আশংকাজনক হলে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।