Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০১৭

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লামাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশে একটি দল।

সুমনকে পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন।

তিনি আরো জানান, সুমনকে গ্রেপ্তারের বিষয় নিয়ে বিকেল ৪টার কোতোয়ালী থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট নগরীর রিকাবীবাজারস্থ একটি রেস্টুরেন্টে এসএমপির পুলিশের কর্মকর্তা শফি আহমেদের উপর হামলা চালায় সুমনসহ ছাত্রলীগের একদল কর্মী। এ ঘটনায় মামলা হলে সুমন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.