Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ডিবি পুলিশের অভিযানে ২ জুয়াড়ি গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় তীর খেলা পরিচালনার দায়ে ২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় জেলা গোয়েন্দা পুলিশের এস.আই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে আব্দুস শহিদ ও লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান মিয়া।

জানা যায়, থানা সদরের ২০০ গজ অভ্যন্তরে সবজি বাজারে দীর্ঘদিন থেকে চলে আসা ভারতীয় তীর খেলা পরিচালনাকারী চক্রের সদস্যরা কাউন্টার বসিয়ে নির্বিঘ্নে তাদের রমরমা বাণিজ্য করে আসছিল। ডিবি পুলিশের অভিযানের পর পুরো সবজি বাজার এলাকার ভারতীয় তীর খেলা পরিচালনাকারী জুয়াড়িরা ছিটকে পড়েছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এস.আই মশিউর রহমান জানান, দীর্ঘদিন থেকে গোয়াইনঘাট সবজি বাজার এলাকায় প্রকাশ্যে ভারতীয় তীর খেলা পরিচালনা করে শ্রমিক, ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছিল জুয়াড়ি চক্রের সদস্যরা। অবশেষে অভিযান চালিয়ে চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.