Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ব্রিজের এপ্রোচে ধস, দুর্ঘটনার আশঙ্কা

জগ্ননাথপুর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুরের নলজুর নদীর উপর নির্মিত ব্রিজের ফের এ্যাপ্রোচে ধ্বস নেমেছে। দুর্ঘটনায় শঙ্কিত যানবাহন চালক ও যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জগন্নাথপুর টু বেগমপুর সড়কের ঘোষগাঁওস্থ নলজুর নদীর উপর নির্মিত ব্রিজের এপ্রোচে ধ্স নেমেছে। এপ্রোচ ধসে যাওয়ার জন্য সড়কটি ছোট হয়ে গেছে। যে কোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্রিজের পূর্ব দিকে এপ্রোচে প্রায় একশত ফুট এরিয়া ইতোমধ্যে ধসে পড়েছে। এপ্রোচ ধসে যাওয়ায় সড়কটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে। কোন রকমে ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল করতে পারছে না। তাছাড়া ধসে যাওয়া খাদে চলন্ত গাড়ি পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীদের সাথে কথা বললে তাঁরা জানান, বিগত কয়েক মাস আগে এপ্রোচ ধসে গেলে সেখানে কাজ করানো হয়। পূর্বের যায়গায় গত কয়েক দিন ধরে হঠাৎ করে নতুন করে এপ্রোচের মাটি ধসে পড়ে। ধসে যাওয়া স্থান দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম জানান, এতোদিন বৃষ্টি ছিল; বৃষ্টির মৌসুম শেষ হলে পুনরায় কাজ শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.