Sylhet Today 24 PRINT

ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিম অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক  |  ৩১ অক্টোবর, ২০১৭

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তাকে নগরীর দরগাগেইটস্থ নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল তালুকদার জানান, মাহি উদ্দিন সেলিম সোমবার রাতে ঢাকা থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। সিলেট এসে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

মাহি উদ্দিন আহমদ সেলিম বর্তমানে নূরজাহান হাসপাতালের ৯০৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.