Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জেএসসি-জেডিসিতে বসছে ৩৬৩৭ শিক্ষার্থী

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৭

জগন্নাথপুরে ৯টি কেন্দ্রে বুধবার (০১ নভেম্বর) থেকে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষা।


প্রথম দিন সকাল ১০টায় জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষায় বসবে তিন হাজার ছয়শত ৩৭জন শিক্ষার্থী।

জগন্নাথপুরে এবার জেএসসিতে ২৭৪০ জন এবং জেডিসিতে  ৮৯৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে- পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন উপ-কেন্দ্র সহকারে ১৫৪৮জন পরীক্ষার্থী, উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকার মীরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩০২ জন পরীক্ষার্থী, উপজেলার সৈয়দপুর-চাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ে ৪৫১ জন পরীক্ষার্থী ও রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪৩৯জন পরীক্ষার্থী।

সরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের মূলকেন্দ্রের আরও তিনটি উপ-কেন্দ্র হচ্ছে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় ও আটপাড়া উচ্চ বিদ্যালয়।

এছাড়া জেডিসি পরীক্ষার্থী দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে ইকড়ছই সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৫৬৮জন ও সৈয়দপুর শামসিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩২৯জন পরীক্ষার্থী অংশ নিবে।

এসব তথ্য নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায় বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.