জগন্নাথপুর প্রতিনিধি : | ৩১ অক্টোবর, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরের গাফলার আসর ভেঙ্গে দিল পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আ আসর ভেঙ্গে দেয়। তবে কাউকে আটক করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি বাজার এলাকায় গাফলার আসর বসায় উত্তর গড়গড়ির এলাকার দুলাল ও কচুরকান্দি এলাকার আজাদ।
গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম, হাবিবুর রহমান ও কাইয়ূম ইসলামের যৌথ নেতৃত্বে একদল পুলিশ গাফলা খেলার সকল আয়োজন পণ্ড করে দিয়ে আসে। তবে আয়োজকদের মধ্যে কাউকে আটক করতে পারেনি বলে পুলিশ জানায়।
এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানা পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, কোনো ধরনের অবৈধ কাজ আমাদের থানা এলাকায় হতে দিবনা। যেখানে অবৈধ কাজ করা হবে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বানও করেন এ পুলিশ কর্মকর্তা।