Sylhet Today 24 PRINT

সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০১৭

সিলেট কর অঞ্চলের ব্যবস্থাপনায় আজ থেকে নগরীর আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে শুরু হচ্ছে সাতদিন ব্যাপী আয়কর মেলা। মেলা চলবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

সেই সঙ্গে জেলা পর্যায়ে হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে হবে চারদিন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুইদিন এবং আরও ৫টি উপজেলায় একদিন করে মেলা অনুষ্ঠিত হবে।

জেলা পর্যায়ে ২ থেকে ৫ অক্টোবর মৌলভীবাজার ও সুনামগঞ্জে একযোগে মেলা চলবে। মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এবং সুনামগঞ্জে হাছননগর প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে মেলার আয়োজন করা হবে। এছাড়া ৪ থেকে ৭ অক্টোবর হবিগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

তাছাড়া সিলেটের গোলাপগঞ্জ কর অফিসে ৫ ও ৬ অক্টোবর দু’দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২ অক্টোবর হবিগঞ্জের মাধবপুর, ৪ অক্টোবর সিলেটের বালাগঞ্জ ও ৬ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সিলেটের ফেঞ্চুগঞ্চ ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত বছর ‘ট্যাক্স ইউথ টি‘ স্লোগান ছিল। এবার কর মেলায় স্লোগান হচ্ছে-‘গিভেন প্লেট, ইউ ক্যান টেক মেনি চকলেট’।

২০১৭-১৮ অর্থবছরে (জুলাই’১৬-জুন’১৭) সিলেট কর অঞ্চল ৭২৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। নভেম্বর পর্যন্ত ২শ’কোটি টাকা কর আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। যেখানে এই সময়ের মধ্যে গতবছর সিলেটে কর আদায় হয়েছিল ৩৬ কোটি টাকা।

কর কমিশনার জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সিলেট কর অঞ্চল থেকে ১২২ দশমিক ১১ কোটি টাকা কর আদায় হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে।

২০১৬-১৭ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৪শ’ কোটি টাকা। বছর শেষে আদায় হয়েছে ৫শ’ ১ কোটি টাকা। এবার সেই লক্ষ্যমাত্র ৭২৫ কোটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.