Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ব্যবসায়ীর ভাইয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৭

সিলেটের বিশ্বনাথ পুরনো বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রিয়াজুল ইসলামের ছোটভাই ফয়জুল ইসলামের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কের (গোয়ালগাঁও) পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফয়জুল দক্ষিণ মিরেরচর গ্রামের হাজী মোজাহিদ আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে ফয়জুলকে খোঁজে পাননি তারা। পরে বুধবার সকালে তার বড় ভাই রিয়াজুল ইসলাম থানায় হারানো ডায়েরী করতে গেলে এলাকার লোকজন ফোনে ফয়জুলের লাশ পাওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে ফয়জুলের লাশ সনাক্তও করেন তিনি।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন ফয়জুলের অপর আরেক ভাই মুহিবুল ইসলাম, (মামলা নং ১৬)।

এ প্রসঙ্গে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আখন্দ বলেন, রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করা হলেও ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এখনই কারণ বলা যাচ্ছে না। তবে, প্রাথমিক পর্যায়ে অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.