Sylhet Today 24 PRINT

মাধবপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে দি ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা সদরের শ্যামলি আবাসিক এলাকায় হাসপাতালের উদ্বোধন করেন চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন  ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান খান, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শাহ্ মো. সেলিম, ব্যবসায়ী শাহ্ মো. কামাল, তৈয়বুর রহমান তপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, ব্যবসায়ী দুলাল মিয়া, রাজা মিয়া, প্রভাষক মনসুর আকিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.