Sylhet Today 24 PRINT

কবি নৃপেন্দ্রলাল দাশ সত্তর উদযাপন পর্ষদ গঠন

৬ নভেম্বর পালন করা হবে কবির জন্মদিন

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৭

কবি গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশের ৭০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক সভা মঙ্গলবার রাতে মদন মোহন কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৬ নভেম্বর কবির জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহকে আহ্বায়ক এবং সাংবাদিক অপূর্ব শর্মাকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট কবি নৃপেন্দ্রলাল দাশ সত্তর উদযাপন পর্ষদ গঠন করা হয়।

উদযাপন পর্ষদের অন্য সদস্যরা হচ্ছেন, গল্পকার জামান মাহবুব, কবি এ কে শেরাম, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, কবি এনায়েত হাসান মানিক, উন্নয়ন সংগঠক নজমুল হক, রবীন্দ্রগবেষক  মিহিরকান্তি চৌধুরী, অধ্যাপক তাপশী চক্রবতী, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ হামিদ, গীতিকবি শামসুল আলম সেলিম, নাট্যজন অরিন্দম দত্ত, কবি মোহাম্মদ হোসাইন,  কবি পুলিন রায়, কবি মাশুক ইবনে আনিস, কবি শামস নূর, কবি হোসনে আরা কামালী, কবি আবিদ ফায়সাল, কবি মালেকুল হক, সাংবাদিক আহমাদ সেলিম, কবি সজল ছত্রী, সাংবাদিক দেবাশীষ দেবু, প্রভাষক উজ্জ্বল দাশ, কবি প্রনবকান্তি দেব, প্রভাষক বিপ্লব রায়, কবি বিমান তালুকদার, সাংবাদিক জাবেদুর রশীদ।

আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং কবির কবিতা থেকে আবৃত্তির মাধ্যমে নৃপেন্দ্রলাল দাশের জন্মদিন উদযাপন করা হবে। ৬ নভেম্বর সন্ধ্যা ৬ টায় মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবি অনুরাগীদের উপস্থিত থাকতে উদযাপন পর্ষদের আহ্বায়ক আবুল ফতেহ ফাত্তাহ ও সদস্য সচিব অপূর্ব শর্মা অনুরোধ জানিয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.