Sylhet Today 24 PRINT

বিপিএল: ছয় দিন নগরীর চার সড়ক ব্যবহার না করার অনুরোধ পুলিশের

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর নিরাপত্তার স্বার্থে ছয় দিন নগরীর কয়েকটি সড়ক ব্যবহার না করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

আগামী ৪ নভেম্বর সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল শুরু হবে। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বুধবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়-  বিপিএল উপলক্ষ্যে ৬ নভেম্বর ছাড়া ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ৬ দিন দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত এবং সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রন এবং প্রায়োজন অনুযায়ী সাময়িক সময়ের জন্য বন্ধ করা হবে। এই সময়ে নগরবাসীকে এসব সড়ক ব্যতীত অন্যান্য সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

চলাচল এড়িয়ে চলার জন্য অনুরোধ করা সড়গগুলো হলো-

রোজভিউ হোটেল হতে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত ।

 স্টার পেসিফিক হোটেল হতে মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত।

নাজিমগর রিসোর্ট এন্ড গার্ডেন হতে শাহপরাণ (রঃ) মাজারগেইট-ইসলামপুর বাজার-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত।

নির্ভানা-ইন হোটেল হতে মির্জাজাঙ্গাল-লামাবাজার-রিকাবীবাজার-চৌহাট্টা-হযরত শাহজালাল (রহঃ) মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.