নিজস্ব প্রতিবেদক | ৩১ মে, ২০১৫
জ্বরে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ছাতক-দোয়ারাবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
রবিবার সকালে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তিনি বর্তমানে ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. নাজমুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন।
সুস্থতার জন্য ছাতক-দোয়ারার সর্বস্তরের মানুষ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি মানিক।