Sylhet Today 24 PRINT

জাতীয় রক্তদান দিবসে মাধবপুরে র‌্যালি ও আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৭

জাতীয় রক্তদান দিবস হবিগঞ্জের মাধবপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশে নামক একটি স্বেচ্চা রক্তদান সংগঠনের আয়োজনে মাধবপুর কলেজে র‌্যালি পরবর্তি আলোচনা সভা অনুষ্টিত হয়।

কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাজী মোজাম্মেল হোসেন তালুকদার, প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী মোহা. অলিদ মিয়া, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক সুফল মোদক, শাকিল আহম্মেদ, বিকাশ মোদক প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.