Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৭

বর্ণাঢ্য আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সামার ও ফল-২০১৭ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইউনিভার্সিটি অডিটোরিয়ামেনর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড.তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আহসান হাবীব, এপ্ল্যায়েড সোসিওলোজী এন্ড সোস্যাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তানভীর আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসানাত ইবনে আবেদীন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল কবির ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামস্ এলাহী রাসেল।

এ পর্যায়ে সকল নবীন শিক্ষার্থীকে সিনিয়র শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিভিন্ন প্রক্টোরিয়াল বিষয়ে অবহিত করেন। রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিভাগীয় প্রধানগণ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং পর্যায়ক্রমে তাদের বিভাগের সকল শিক্ষকবৃন্দকে পরিচয় করিয়ে দেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষে  সিএসই বিভাগের ফজলে রাব্বি, আইন ও বিচার বিভাগের সোহেল আহমদ, ব্যবসায় প্রশাসন বিভাগের রিফাত হোসেইন ও ইংরেজী বিভাগের মাহফুজুর রহমান চৌধুরী বক্তব্য রাখে। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী নবীন শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কমানা করে বলেন, এই দেশ আমাদের সকলের, মুক্তিযুদ্ধ ও দেশের কল্যাণে আমরা সবাই এক, সেখানে কোন মতবিরোধ নেই। সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত যা তার নামের মধ্যেই প্রতিফলিত। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত দৃঢ়, ফলে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। তিনি সকল শিক্ষার্থীর উজ্জল ভবিষ্যত ও সার্বিক সাফল্য কামনা করেন। ইউনিভার্সিটির শিক্ষার্থী সাফওয়াত মাহদী রাহাতের উপস্থাপনায় অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.