Sylhet Today 24 PRINT

নোমান রশীদ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০১৭

সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর একমাত্র ছেলে নোমান রশীদ চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯ টায় ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পেশায় ব্যবসায়ী ও চার্টার্ড একাউন্টে নোমান রশীদ স্ত্রী সাদিয়া রশীদ চৌধুরী, আমেরিকা প্রবাসী ছেলে মাহসুন রশীদ চৌধুরী ও মেয়ে মিনাল রশীদ চৌধুরীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের বিখ্যাত রশীদ পরিবারের মালিকানাধীন স্থানীয় দৈনিক যুগভেরী’র নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, আমেরিকা থেকে ছেলে-মেয়েরা আসার পর আগামী ৪ নভেম্বর ধানমন্ডির তাকুয়া মসজিদে বাদ জোহর প্রথম জানাযা শেষে তাঁর মরদেহ সিলেটে নিয়ে আসা হবে। একই দিন বাদ এশা নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার গোরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.