Sylhet Today 24 PRINT

আমি রকেট বানিয়েছিলাম কিন্তু সেটি উড়েনি: মুহম্মদ জাফর ইকবাল

যুগভেরী ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৭

লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, দেশের উন্নয়নের একমাত্র উপায় হল বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। আজকের ক্ষুদে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে একদিন দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

তিনি বৃহস্পতিবার (২ নভেম্বর) সিলেটের আনন্দনিকেতন স্কুলের বিজ্ঞান মেলায় প্রধার অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এ বছর আমি অনেক বিজ্ঞান মেলায় গিয়েছি কিন্তু এটি আমার দেখা সেরা বিজ্ঞান মেলা। বাকি মেলাগুলোতে আমি শুধু মডেল দেখেছি আর আজ দেখেছি ওয়ার্কিং প্রজেক্ট।

জাফর ইকবাল বলেন, ছোট বেলা আমি রকেট বানিয়েছিলাম কিন্তু সেটি উড়েনি আজকের তোমাদের প্রজেক্টগুলো সফল ছিল।

মুহম্মদ জাফর ইকবাল মেলায় ঘুরে ঘুরে প্রদর্শিত ১৫৬ টি প্রজেক্টের সবগুলো দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে উৎসাহ দেন। সবশেষে তিনি নব্বই জন বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেন।

মেলায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আনন্দনিকেতন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুর রশীদ, একাডেমিক হেড শামীম চৌধুরী ও এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস। অনুষ্ঠান সঞ্চালন করেন স্কুলের শিক্ষক রেশাদ পল সার্জেন্ট ও তীবা চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের শিক্ষক তুলি, বহ্নি, জয়ন্তি ও শাহানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.