Sylhet Today 24 PRINT

বাহুবলে দু\'পক্ষের সংঘর্ষে নিহত ১

বাহুবল প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৭

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আইনুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ যাদবপুর গ্রামের মৃত উদ্রিস উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচা ভাতিজার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল বেশ আগে থেকে। শুক্রবার সকালে জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বৃদ্ধ সহ ৫ জন গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় আইনুল্লাহকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাসেলুর রহমান সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.