Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শ্রীধরপাশায় সংঘর্ষের ঘটনায় মামলা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে চলমান দুটি পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাসাদ আলমের বড় ভাই রাজু মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং জগন্নাথপুর থানা-০২।

ফয়ছল গ্রুপ এর নেতা জুলফিকার আলীকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে উক্ত মামলাটি দায়ের করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, বুধবার (১ নভেম্বর) কোরেশী পরিবারে রাসাদ আলম নামের এক যুবকে ফয়ছল গ্রুপের নেতা জুলফিকার আলীর নেতৃত্বে ১৫-২০ জন ফায় দফায় হামলা করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম ফাত্তাহ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.