Sylhet Today 24 PRINT

টিকিট নিয়ে অসন্তোষ, খেলা দেখতে মাঠে গেলেন না মেয়রও

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৭

সিলেটে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বয়কট করেছেন দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। কাউন্সিলর-সিটি কর্মকর্তাসহ সাধারণ দর্শকদের অনেকে টিকিট না পাওয়ায় শনিবার বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে যাননি তিনি।

এর আগে শুক্রবার একই কারণে বিপিএল বর্জনের ঘোষণা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা। শনিবার বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে উপস্থিত ছিলেন না জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ। ছিলেন না সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও।

এ ব্যাপারে আরিফুল হক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে আমাকে প্রেসিডেন্স বক্সের তিনটি টিকিট দেওয়া হয়েছে। কিন্তু সিটি কাউন্সিলরদের কেউ টিকিট পাননি। কর্মকর্তারাও পাননি। বেশিরভাগ নগরবাসীও টিকিট পাননি। তরুণদের অনেকে এসে আমার কাছে টিকিট চাইছে। কিন্তু আমি তাদের দিতে পারিনি।

মেয়র বলেন, টিকিট বিক্রিতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণেই সাধারণ দর্শকরা বিপিএল দেখা দেখে বঞ্চিত হচ্ছেন। এ কারণে আমিও খেলা দেখতে মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, শনিবার সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটসের মধ্যে মধ্য দিয়ে পর্দা উঠে বিপিএলের ৫ম আসরের।

টিকিট নিয়ে অব্যস্থপানার অভিযোগ এনে শুক্রবার এক সমাবেশে বিপিএল বর্জনের ডাক নেতা জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.