Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০১৭

উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি- প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

এ উপলক্ষে পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৪ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, সমবায় কর্মকর্তা জামাল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.