Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৫ নভেম্বর, ২০১৭

আওয়ামী সেচ্ছাসেবক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) রাতে সাবেক ছাত্রলীগ নেতা লিটন আহমদকে আহ্বায়ক করে ৮ জনকে যুগ্ম-আহ্বায়ক করে সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।

আহ্বায়ক লিটন আহমদ ছাড়া অন্যান্য যুগ্ম-আহ্বায়ক হলেন মোতাহির আলী, ইউপি সদস্য সুলতান আহমদ, রাজিব চৌধুরী বাবু, ফয়সল আহমদ, ছানু কামালী, মুহি উদ্দিন সেলিম, রাজু চৌধুরী, সৈয়দ তানিম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.