জগন্নাথপুর প্রতিনিধি | ০৫ নভেম্বর, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে জিতু মিয়া নামের এক ৩বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের ছদরুল ইসলামের ছেলে।
শনিবার (৪ নভেম্বর) রাতে তাকে স্থানীয় রসুলগঞ্জ বাজার থেকে জগন্নাথপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহিন চৌধুরী গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহিন চৌধুরী বলেন, আদালতের মাধ্যমে তাকে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।