Sylhet Today 24 PRINT

আচমকা সিলেট ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মে, ২০১৫

রবিবার দুপুর। হঠ্যাৎ করেই সিলেট সদর উপজেলা ভূমি অফিসে হাজির হন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। প্রতিমন্ত্রীর এই আচমকা সফরে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও চমকে উঠেন।

ঝটিকা পরিদর্শন শেষে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, দেশে ৮৫ ভাগ মামলা ভূমি সংক্রান্ত জটিলতা থেকে হয়। তাই ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন দ্রুততার সাথে সম্পন্ন হলে মামলা ও হয়রানী কমে আসবে।


এসময় তাঁর সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মাহমুদ। এর আগে মন্ত্রী হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন, জমি খারিজে হয়রানি বন্ধ, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারিসহ সকল সেবায় নাগরিক হয়রানি বন্ধে ভূমি মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, মানুষ খাজনা দিতে গিয়েও হয়রানীর শিকার হচ্ছে। তাই ডিজিটাল সার্ভিসের মাধ্যমে মোবাইলে কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.