Sylhet Today 24 PRINT

বিপিএলের ‘সৌজন্য টিকেট’ বিক্রিতে বিসিবি কর্মচারি, আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ‘সৌজন্য টিকেট’ বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের দুইজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মচারি বলে জানা গেছে।

রোববার (৫ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৩নং গেইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন-আজিজুর রহমান ও আবদুস শহীদ। তাদের একজনের গ্রামের বাড়ি পঞ্চগড়ে, অপরজন ঢাকার বিক্রমপুরের। এরা দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে কর্মরত বলে জানা গেছে।

সৌজন্য টিকেটগুলো স্টেডিয়ামের গেইটে উচ্চমূল্যে বিক্রি করার সময় ওই দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.