Sylhet Today 24 PRINT

সিলেটে সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন

নিউজ ডেস্ক |  ৩১ মে, ২০১৫

সিলেটে আলোকের ঝর্নাধানায় গান ও কবিতার সুর-ছন্দে ‘অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস’ নিয়ে এগিয়ে চলা পাঠকপ্রিয় দৈনিক সমকালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপিত হয়েছে। রোববার সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সিলেট ব্যুরোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দিনভর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সিলেট ব্যুরোতে এসে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সকালে কেক কেটে উৎসবের উদ্বোধন করে সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা নারীনেত্রী শামীম আখতার। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে আগত অতিথিদের স্বাগত জানান সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবকে বর্ণিল করে তুলেন সুহৃদ সমাবেশের সদস্যরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা সিকন্দর আলী, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, সাংবাদিক নাসির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, রাজীব ঘোষ, সংবাদপত্রসেবী ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, মানবাধিকারকর্মী রাকেশ রায় প্রমুখ।

দিনভর অনুষ্ঠানমালায় আরো ছিলেন সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ফটো সাংবাদিক ইউসুফ আলী, সিলেট সুহৃদ সমাবেশের আহবায়ক রাজকুমার দাস, যুগ্ম আহবায়ক এমরান আহমদ, সদস্য সচিব সুব্রত বসু, সুহৃদ রাতুল পুরকায়স্থ, সুজিত দাস, আবদুল আলীম, বনশ্রী সেনগুপ্ত, ছোট্ট সুহৃদ শ্রেয়া দাস, প্রিতম দে, মারুফ আহমদ, শাওন দে, রাকিব আহমদ, শাহিদ আহমদ, সাইকুল ইসলাম, প্রান্ত দাস, মুসা মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.