Sylhet Today 24 PRINT

বিনা টিকিটে খেলা দেখতে যেয়ে জরিমানা গুণলেন ২৭ দর্শক

নিজস্ব প্রতিবেদক  |  ০৭ নভেম্বর, ২০১৭

বিপিএল পঞ্চম আসরের সিলেট পর্বে তৃতীয় দিনের ২য় ম্যাচ সিলেট সিক্সারসের খেলা চলছিল রাজশাহী কিংসের বিপক্ষে। মাঠে সিলেট সিক্সারসের ব্যাটসম্যানদের চার ছয়ে উৎসমুখর পরিবেশ আর গ্যালারী ভর্তি দর্শক। বাহিরে থাকা টিকিট না পাওয়া ক্রিকেটপ্রেমীদের যেনো আর বাইরে থাকতে মনই মানছিলোনা।

তাই অসাধু পন্থা অবলম্বন করে বিনা টিকিটে মূল গেটের ভেতরে প্রবেশ করার অপরাধে ২৭ জন দর্শককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্টেডিয়ামের গ্যালারীর বাইরের বিভিন্ন গেইট থেকে তাদের আটক করে পুলিশ।

পরে অবশ্য মোবাইল কোটের মাধ্যমের ১০০ থেকে ২০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

এ খবরের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বিনা টিকিটে মাঠের মূল গেটের ভিতরে ঢুকার অপরাধে তাদেরকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.