Sylhet Today 24 PRINT

৭ নভেম্বর উপলক্ষে সিলেট জেলা বিএনপির আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৭

১৯৭৫ সালের ৭ নভেম্বর না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নরকম হতে পারতো। ৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছিলাম, তেমনই ৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমরাই আধিপত্যবাদী-সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাত থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছিলাম। যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবেই। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

ঘটনাবহুল ৭ নভেম্বরকে ‌'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' আখ্যা দিয়ে এ উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ হক এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম-এর সভাপতিত্বে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল-এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আবুল কাশেম, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, তাতী বিষয়ক সম্পাদক অহিদ তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও হাবিবুর রহমান হাবিব, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, হানুর ইসলাম ইমন, লিটন আহমদ, এখলাছুর রহমান মুন্না, দুলাল রেজা,  আলী আকবর রাজন প্রমুখ।

উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, হাজী শাহাব উদ্দিন, আজির উদ্দিন চেয়ারম্যান, জিয়াউল বারী চৌধুরী শাহীন, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, জেলা উপদেষ্ঠা সিরাজ মিয়া, হাজী আব্দুর রব কাঞ্চন, বশির মিয়া, জেলা যুগ্ম সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, কোষাধ্যক্ষ ডা. আরিফ আহমদ রিফা, দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ওলীউর রহমান ডেনি, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মৎস্য সম্পাদক আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন ও এডভোকেট তাজ উদ্দিন মাখন, সহ-যুব সম্পাদক আব্দুল মালেক, সহ-কুটির শিল্প সম্পাদক শাহ মাহমুদ আলী, সহ-ত্রাণ সম্পাদক আব্দুল লতিফ খান, সহ-শিশু সম্পাদক দিলোয়ার হোসেন জয়, সহ-পরিবার সম্পাদক আইয়ুব আলী সজীব, সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আজির উদ্দিন আহমদ, ফয়েজুর রহমান ফয়েজ, শামসুর রহমান শামীম, আব্দুল হান্নান, মঈনুল ইসলাম মঞ্জু, শফিকুর রহমান টুটুল, গিয়াস আহমদ মেম্বার, আব্দুল মন্নান, আশরাফ বাহার, হেলাল আহমদ, ফরিদ আহমদ, এম. এ রহিম, রফিকুল ইসলাম, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে নাহিদুল ইসলাম নাহিদ, লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, জেহিন আহমদ, নাজিম উদ্দিন পান্না, সুচিত্র চৌধুরী বাবলু, আবুল হাসিম জাকারিয়া, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মকসুদুল করিম নোহেল, মঈনুদ্দিন, জামাল আহমদ, বোরহান উদ্দিন রাহেল, আব্দুর রউফ, ওসমান গনি, আলী আহমদ আলম, ফয়েজ আহমদ, সালাহ উদ্দিন রিমন, মনিরুজ্জামান মনির, জাকির আহমদ, আজিজুল হক আরজু, আব্দুর রহমান সাইজুল ও আব্দুল গণি সাজন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.