নিজস্ব প্রতিবেদক | ০৮ নভেম্বর, ২০১৭
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে পাহাড় ধসে ছয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ওই টিলার মালিক আহমেদ সোলাইমান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে কানাইঘাট থানার এসআই রাজিব বাদি হয়ে দন্ড বিধি ৩০৪ ধারায় ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল আহাদ। তবে আসামীদের নাম জানাতে পারেননিা তিনি।
এআরগে মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। এই কমিটিকে আগামি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছঅড়া সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে প্রধান করে গঠন করা এই কমিটিকে ৫ দিনের সময় দেওয়া হয়েছে।
এছাড়া নিহত ৬ শিক্ষার্থীর পরিবারকে জেলা প্রশাসনের তরফ থেকে নগদ ১৫ হাজার টাকা করে এবং উদ্ধার হওয়া আহত কিশোরকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৭ নভেম্বর) কানাইঘাট উপজেলার পূর্বলক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারির বাংলাটিলা এলাকায় পাথর উত্তোলনে গিয়ে টিলা ধসে ৬ শিক্ষার্থী নিখোঁজ হন। পর্যায়ক্রমে দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীরা হলো- নাহিদ (১২), শাকিল (১৩), মায়রু (১৩), জাকির (১২), কাদির (১৪) ও সুন্দর আলী। নাহিদ ও শাকিল তারা দুই সহোদর। তাদের বাবার নাম আলমাছ উদ্দিন। মায়রু ও জাকির সম্পর্কে চাচাতো ভাই। মায়রুর বাবার নাম মোছাব্বির আলী ও জাকিরের বাবার নাম ইউনূস আলী। তাদের বাড়ি উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কান্দলা কোনাপাড়া গ্রামে। তারা কান্দলা মাদ্রাসায় পড়ালেখা করতো।