Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে দোকান ভাংচুর: ছাত্রদলের ১৬ নেতাকর্মী আটক, ৬ মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০১৭

সিলেট নগরীর জিন্দাবাজারে দোকান ভাংচুরের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সকলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানান কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে শাহপরান এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ৬ টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ওসি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে এসে ছাত্রদলের নেতাকর্মীরা জিন্দাবাজার পয়েন্টের দুটি দোকান ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলৈ গেলে তারা পালিযে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে শাহপরান এলাকায় গিয়ে আটক করে।

ওসি বলেন, সেখানে শাহপরান থানা পুলিশ আগে থেকে ব্যারিকেড দিয়েছিলো। তাদের সহযোগীতায় ১৬ জনকে আটক করা হয় ও ৬ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের পর আটককৃতদের  আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.