Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের আওতাধীন পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের স্বাধীন বাজারে অনুষ্ঠিত কর্মীসভায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আখলাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কয়ছর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, আবু তাহের রোহান, এমদাদ আহমদ, উপজেলা যুবলীগের সম্পাদকমন্ডলীর সদস্য শফিক মিয়া, বাদশা মিয়া, কবির আহমদ হীরা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রুনু মিয়া, আব্দুল কাইয়ূম, যুবলীগ নেতা লিটন মিয়া, মিঠু মিয়া, হাবিল খাঁন, তপন কান্তি দে, আব্দুল হাসিম, শহীদ মিয়া, লিটন মিয়া, মামুন মিয়া, শিপন খান, শরিফ উদ্দিন।

অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, সহ সভাপতি ইসলাম উদ্দিন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.