মাধবপুর প্রতিনিধি | ০৯ নভেম্বর, ২০১৭
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় সিলেটগামী বাস চাপায় সালেহা বেগম (৫০) নামে এক রিকসা আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বুধবার বিকেলে উপজেলার পূর্ব মাধবপুর এলাকার সুরুজ মিয়ার স্ত্রী রিকসা যোগে মাধবপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন এ সময় সিলেটগামী বিআরটিসি একটি বাস রিকসা কে ধাক্কা দিলে আরোহী সালেহা বেগম ছিটকে পরে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।