Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০৯ নভেম্বর, ২০১৭

সিলেটের বিশ্বনাথে আমিনুল ইসলাম পাপলু (৩০) নামের গ্রেফতারি পরোয়ানা জারির চার মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার চাঁন্দশীর কাপন গ্রামের তবারক আলীর ছেলে।

বুধবার (৮নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এরআগে মঙ্গলবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দায়েরকৃত জিআর মামলা মামলা নং ৮১৪/১৫ইং, ১১৯২/১৬ইং ১১১০/১৬ইং এবং সিআর মামলা নং ৩৫৬/১৬ইং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.