Sylhet Today 24 PRINT

মাধবপুরে গৃহবধূ হত্যার অভিযোগে মামলা

মাধবপুর প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের যৌতুকের জন্য এক সন্তানের জননী রিপা (২০) কে পিটিয়ে হত্যার অভিযোগে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে নিহতের পিতা ইলিয়াস মিয়া বাদী হয়ে স্বামী জাহের উদ্দিনকে প্রধান আসামি করে ১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ৬ নভেম্বর রাতে রতনপুর গ্রামের জাহের উদ্দিন যৌতুকের জন্য গৃহবধূ রিপাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.