Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ৩১ মে, ২০১৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের সচিব আবুল হোসেনকে নির্যাতনকারী চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির (বাপসা) সিলেট জেলা শাখা। 

রবিবার (৩১ মে) বিকেলে নগরীর সুবিদবাজার এলাকায় এ মানবন্ধন পালিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির (বাপসা) সিলেট জেলা সভাপতি তোফায়েল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম (ফয়েজ), সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার দাস, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রব, বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শিপুল চন্দ্র দাস, মো. খছরুজ্জামান, আব্দুল জব্বার, মো. এখলাছুর রহমান, বিজিত রঞ্জন সরকার, অশোক বৈদ্য, ইয়াহিয়া ছিদ্দিক, কৈলেন্দ্র কুমার দাশ, আব্দুর রউফ, রাজীব দাস, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শীর্ষেন্দু বিকাশ সেন, হাটখোলা ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল কাইয়ুম, মোগলগাঁও ইউনিয়ন পরিষদ সচিব নিহারজিত পাল, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল খালিক প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.