Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ১৩ নভেম্বর থেকে ‘টেক ফেস্ট’

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৭

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘টেক ফেস্ট’ আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে এ টেক ফেস্ট ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সিএসই বিভাগ সূত্রে জানা গেছে, টেক ফেস্টে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে সেমিনার, পোস্টার প্রদর্শনী, প্রজেক্ট শোকেসিং, প্রোগ্রামিং কন্টেস্ট প্রভৃতি।

টেক ফেস্টে অংশগ্রহণ করতে আগ্রহীদের জন্য গত ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। এ কার্যক্রম চলবে আজ শনিবার (১১ নভেম্বর) পর্যন্ত।

সেমিনারে অংশ নিতে জনপ্রতি ২শ’ টাকা, পোস্টার প্রদর্শনীতে দলপ্রতি একশ’ টাকা, প্রজেক্ট শোকেসিংয়ে দলপ্রতি একশ’ টাকা এবং প্রোগ্রামিং কন্টেস্টে অংশ নিতে দলপ্রতি ২শ’ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রোগ্রামিং কন্টেস্টে প্রতি দলে তিন জন এবং প্রজেক্ট শোকেসিংয়ে প্রতি দলে দুই জন করে সদস্য রাখা যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.