Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বড় ভাই খুনের ঘটনায় ছোট ভাই গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শিবুল আহমদ ( ২৭) খুনের ঘটনায় ছোট ভাই রিপন আহমদ (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) ভোরে মৌলভীবাজার বাস ষ্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপনকে থানা থেকে কোটে চালান দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানা যায়।

এ মামলার অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়জুল করিম।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসেরের সাথে যোগাযোগ করা হলে তিনি রিপন আহমদ গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, গত ৫ নভেম্বর রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের মকবুল আলীর বড় ছেলে শিবুল আহমদের সাথে তার ছোট ভাই রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন উত্তেজিত হয়ে শিবুলকে ধারালো অস্ত্র বটি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এসময় শিবুলের স্ত্রী আলিফা বেগম (২৩) স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে ঘাতক রিপন বটি দিয়ে আঘাত করলে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। এ ঘটনার পর ৭ নভেম্বর মঙ্গলবার আলিফা বেগম বাদি হয়ে রিপন আহমদকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং ৫/১৭) দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.