Sylhet Today 24 PRINT

‘দেশে নারীদের চেয়ে বেশি অবহেলিত কিশোরীরা’

দিরাইয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমীর কারিগরি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

দিরাই প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আমাদের দেশের নারীরা অবহেলিততো বটেই এর চেয়ে আরও বেশি অবহেলিত কিশোরীরা, আমাদের দেশের অনেক জায়গা এমন আছে যেখানে মেয়ে শিশু কে তারা নিজেদের বুঝা মনে করে, মেয়েরা পরিবারের বুঝা নয় তারা হচ্ছে পরিবার ও দেশের সম্পদ,তাদের কে কারিগরি প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত বানাতে পারলে তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে, দেশের এতিম অসহায় কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে রূপান্তরিত করতে ফিমেইল একাডেমীতে এ কারিগরি ভবন প্রতিষ্ঠা করা হচ্ছে।

তিনি আরো বলেন, হাওর পাড়ের এতিম কিশোরীরা বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে তারা নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে এ আমার বিশ্বাস, সরকার কিশোরীদের মানব সম্পদে রূপান্তরিত করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে সারা বিশ্বের নজর কেড়েছেন,যে দেশের অর্ধেক নারী সে দেশে নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নতি কখনো ও সম্ভব নয়।

গতকাল শুক্রবার সকাল ১১টায় দিরাই পৌর শহরের সুজানগরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমীর কারিগরি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) মিজানুর রহমান,অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান, কর্মসূচি পরিচালক জিলান উদ্দিন, পি কে চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, উপজেলা  পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার মনি রানী তালুকদার,দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর,ডা: মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী দবিরুল ইসলাম চৌধুরী, কয়েছ চৌধুরী,আতিক চৌধুরী, একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগম, শিক্ষক আকিবুননেছা, জহুরা বেগম, প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.