Sylhet Today 24 PRINT

মাধবপুরে আসামির দায়ের কোপে পুলিশ আহত

মাধবপুর প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামে গ্রেপ্তারি পরোয়ানার আসামির ধরতে গিয়ে দায়ের কোপে আহত হয়েছেন মনতলা তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক জালাল আহম্মেদ।

শনিবার (১১ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সহকারী উপ-পরিদর্শক জালাল আহম্মেদ জানান, উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে দুধ মিয়া (৪০) এর বিরুদ্ধে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোর রাতে তার বাড়িতে গেলে ৬/৭জন হঠাৎ করে পুলিশের উপর হামলা চালায়। এতে ধারালো দায়ের কোপে হাতে ও মাথায় জখম হই।

তবে পুলিশ দুধ মিয়াকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় তিনি ৬ জনকে আসামি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.