Sylhet Today 24 PRINT

শহীদ জামিল আকতার রতনের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৫

বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির উদ্যোগে গতকাল শহীদ জামিল আকতার রতনের ২৭তম মৃত্যু বর্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী।

বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী মেডিকেল কলেজের  মেধাবী ছাত্রনেতা জামাত-শিবির চক্রের অগ্নিকন্ঠশ্বর ও রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডা: জামিল আক্তার রতন ১৯৮৮ সালে ৩১ মে  জামাত-শিবিরের হাতে র্নিমম ভাবে ৩৫ জন শিক্ষকের সামনে নিহত হয়। ছাত্র মৈত্রী সিলেট জেলায় শোক সভা ও আলেচান সভায় সভাপতিত্ব করেন স্বপন দাস ও সভা পরিচালনা করেন মাসুদ রানা চৌধুরী উক্ত সভায় কমরেড সিকান্দর আলী বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মৌলবাদ ও সাম্পদায়ীকতা বিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে ছাত্র মৈত্রীকেই সর্বপ্রথম এগিয়ে আসতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ সভাপতি মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সারতি উরাং, রোকন উদ্দিন, কাওছার আহমদ পারভেজ, অমিত চন্দ্র নাথ, আহসান খান, তিমরুল আলম চৌধুরী, রাহেল আহমদ, যুব মৈত্রীর সদস্য আঙ্গুর আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.