Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে হাওরপাড়ের কৃষকদের মধ্যে বীজ বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর, সুজাতপুর, শরীফপুর, অসহায় কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে স্থানীয় লক্ষীপুর বাজারে, স্টমী ফাউন্ডেশন এর অর্থায়নে উদ্দীপন সীডস কর্মসূচীর সহযোগিতায় ১৭৬ জন হতদরিদ্র কৃষকদের মাঝে ১০ কেজি উচ্চ ফলনশীল আটাশ ধনের বীজ বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার উদ্দীপনের প্রোগ্রাম অফিসার রাজিব মজুমদার, উপজেলা সমন্বয়কারী সাওকাতুর রহমান, শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, মোশাররফ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনার বাঁক শাখার মাঠ সহায়ক তৌফিকুল ইসলাম, সিরাজুল হক। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জাহেদ, সানোয়ার হোসেন, শফিকুল, জুয়েল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.