Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ৪১৪০ জন কৃষকের মধ্যে সার ও ধান বীজ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৭

সিলেটের বিশ্বনাথে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৪১৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বোরো ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের ব্যাংক একাউন্টে ১ হাজার টাকা, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৫ কেজি করে ব্রি-২৮ জাতের ধানবীজ বিতরণ করা হয়।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা বিআরডিবি অফিস সম্মুখে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াহইয়া চৌধুরী বলেন, পরনির্ভরশীল না হয়ে কৃষিক্ষেত্রেও বিশ্বনাথকে এগিয়ে নিতে হবে। কারণ আ’লীগ সরকার কৃষিবান্ধব সরকার। যে কারণে ক্ষতিগ্রস্ত ৪১৪০ জন কৃষক আজ বিনামূল্যে সার ও ধান বীজসহ সকল প্রকার কৃষি সহায়তা পাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী, কর্মকর্তা শাহ আলম তালুকদার, জাপা নেতা আরশ আলী বাবলু, হাজী সিতাব আলী, জয়নাল আবেদীন, জয়নাল মিয়া, একেএম দুলাল, তাজ উদ্দিন বাবুল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.