Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ইয়াবাসহ আটক ১

ওসমানীনগর প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৭

সিলেটের ওসমানীনগরে আব্দুর রহিম(৫১) নামের এক ব্যক্তি আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। তার কাছ থেকে ২৯ পিছ ইয়াবা, ইয়াবা সেবনের রাং(পরিথিন) উদ্ধার করা হয়েছে। আব্দুর রহিম মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তাজপুর কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি টিনশেড ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রহিম উপজেলার তাজপুর ইউপির উদরকোনা গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

 
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজপুর কদমতলায় ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালায় ওসমানীনগর থানা পুলিশ। অভিযান কালে মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে ২৯ পিছ ইয়াবা, ইয়াবা সেবনের এক বান্ডিল রাং(পলিথিন) সহ হাতে নাতে আটক করা হয়। এ সময় অজ্ঞাতনামা অন্য এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গত শুক্রবার রাতে পুলিশ বাদি হয়ে আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওসমানীনগর থানায়(মামলা নং-০৯) দায়ের করা হয়।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ইয়াবাসহ আব্দুর রহিমকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের ও শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.