Sylhet Today 24 PRINT

জানুয়ারিতে সিলেটে কবিতা উৎসব করবে কবিতা পরিষদ

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৭

আগামী জানুয়ারিতে সিলেটে বিভাগীয় কবিতা উৎসব করবে জাতীয় কবিতা পরিষদ, সিলেট। শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে কবিতা পরিষদ, সিলেট বিভাগীয় শাখার এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সংগঠনের সভাপতি কবি একে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপূর্ব শর্মার সঞ্চলনায় সভায় কবিতা পরিষদের কর্মতৎপরতা বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ এবং কবিতা উৎসব আয়োজনের ব্যপারে আলাচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী জনুয়ারিতে বিভাগীয় কবিতা উৎসব আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস ও উপলক্ষ্যে কবিতা পাঠের আসর আয়োজন, সিলেট বিভাগের অন্তর্গত ৪টি জেলা কবিতা পরিষদের আড্ডার আয়োজন, সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যলয়ে কবিতা পরিষদের কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্য রাখেন কবি নৃপেন্দ্র লাল দাশ, মোকদ্দেস বাবুল, এনায়তে হোসেন মানিক, ধ্রুব গৌতম,  আহমাদ সেলিম, বিমান তালুকদার, সজল ছত্রী, মাসুদা সিদ্দিকা রুহি, নিগাত সাদিয়া, মো. আলাউদ্দিন তালুকদার, অসীম সরকার, দেবশীষ দেবু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.